মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

উত্তরবঙ্গের সর্ববৃহৎ কাহারোল গরুর হাটে সামাজিক দূরত্ব মানছে না কেউ: ঝুঁকির মধ্যে সবাই

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৭৩৬ বার পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।- উত্তর বঙ্গের সর্ববৃহৎ কাহারোল গরুর হাট। কাহারোলে করোনা ভাইরাস সংক্রমণের বড় ঝুঁকি তৈরী করছে গরুর হাটে। কাহারোলে দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। সমাজিক দূরত্ব মানছেন না কেউ, অনেক গরু বিক্রেতা ও ক্রেতারা ঠিকমত মাস্ক ব্যবহার করছেনা। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশ জুড়ে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটির মধ্যে কাহারোল উপজেলা হাট-বাজার গুলোতে সামাজিক দূরত্ব রক্ষায় মোটামুটি তৎপর ছিল উপজেলা প্রশাসন। কিন্তুু ছুটি শেষে কাহারোল গরুর হাট সহ অন্যান্য হাট-বাজার গুলোতে সামাজিক দূরত্ব রক্ষায় উপজেলা প্রশাসনের তদারকিও থেমে গেছে। আবার হাট-বাজার গুলোতে ক্রেতা ও বিক্রেতারা মাস্ক পড়ার ক্ষেত্রে অনেকটাই উদাসীন। শনিবার ১৮ জুলাই কাহারোল হাট ঘুরে দেখা গেছে গরুর হাটে, সবজি বাজার সহ বিভিন্ন দোকানে অনেক বিক্রেতা ও ক্রেতার মুখে মাস্ক নেই অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী বাইরে চলাচল করার সময় মাস্কের ব্যবহার বাদ্ধতামূলক। গরুর হাটে লোকে-লোকারণ্য দুই এক জন বাদে অনেকেরই মুখে মাস্ক দেখা যায় নাই। যদিও হাট ইজারাদার মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে হাট বসার কথা বলছে কিন্তু ইজারাদার মোটেই গরু হাটে কোন রকম সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানার ব্যবস্থা করেন নাই। শুধু মাইকিং এ সীমাবদ্ধতা কিন্তু বাস্তবে দেখা যায়নি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com