বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে সাড়ে ৩নম্বর ইট দিয়ে হচ্ছে  এইচবিবি’র কাজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।-  রংপুর উপজেলাধীন পীরগঞ্জ  উপজেলার  উন্নয়ন মূলক কর্মকান্ডে  নানা রকম অনিয়ন চলছে।

এ সব অনিয়ম দুর্নীতি যাদের দেখার কথা তারা  তা দেখছেন না, ফলে   যা হবার তাই হচ্ছে। অবস্থা দেখে মনে হয়,  ইউনিয়ন পর্যায়ে যে সব উন্নয়ন মূলক কর্মকান্ড চলছে সে সব  কর্মকান্ডে   অনিয়ম দুর্নীতি মিলে ঝিলে করা হচ্ছে ।  অভিযোগ উঠেছে, সাধারন মানুষ  নিম্নমানের কাজের ব্যাপারে  আপত্তি  তুললে তাদেরকে ভয়ভিতি দেখানো হচ্ছে , কেউ কন্ঠ উচিয়ে অনিয়মের প্রতিবাদ জানালে, তাদেরকে দেখানো হয় পুলিশের ভয়।

পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বাজে শীবপুর ও মিঠারপাড়া গ্রামের সড়কে  নিম্নমানের ইট দিয়ে এইচ বিবি করা হচ্ছে,  এমন অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি মিঠারপাড়া গ্রামে গেলে গ্রামবাসী জানান, রাস্তায় এইচ বিবি করা হচ্ছে সাড়ে ৩ নম্বর ইট দিয়ে। তারা আরো জানান, এ ব্যাপারে প্রতিবাদ করায় ওই কাজে  ভাইয়ের ভাটা থেকে ইট সরবরাহকারী বাংলাদেশ আওয়ামীলীগ কুমেদপুর ইউনিয়ন কমিটির সম্পাদক লাবু মিয়া প্রতিবাদকারীর মা – স্ত্রী ও তাকে প্রহার করেছেন।

এ ব্যাপারে  অভিযোগ পাওয়ার পরেও  ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম (সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কুমেদপুর ইউনিয়ন কমিটি) তিনিও মুখে কুলুপ এটে বসে আছেন।

গ্রামবাসী কাজের মান দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com