বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

 এডিশনাল আই জি পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনিসুর রহমান খাঁন এর ইন্তেকাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এডিশনাল আই জি পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনিসুর রহমান খাঁন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দৈনিক যায়যায়দিন এর দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি এম এ আলম বাবলু’র বড় ভাই।
ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের শহীদ শিরু মিয়া মিলনায়তনে মঙ্গলবার দুপুরে আলহাজ্ব আনিসুর রহমান খাঁন বাংলাদেশ পুলিশের অবসর প্রাপ্ত এডিশনাল আই জি পি (বীর মুক্তিযোদ্ধা) এর নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।  মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩ টায় ঢাকায় তাঁর নিজ বাস ভবন শেওড়া পাড়ায় হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি  ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। রাজারবাগে জানাজা শেষে তাঁর মৃতদেহ রাষ্ট্রীয় প্রোটোকলের মাধ্যমে গ্রামের বাড়ী পাবনা জেলা শহরে নিয়ে গিয়ে তাঁর দ্বিতীয় জানাজা মঙ্গলবার রাতে  পাবনা জেলা শহরের আরিফপুর গোরস্থান সংলগ্ন  মাঠে অনুষ্ঠিত হয় এবং আরিফপুর গোরস্থানে তাঁর বাবা-মার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়। স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক আনিসুর রহমান খাঁনের কফিনে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি)  চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ডিএমপির কমিশনার অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী (অবসরপ্রাপ্ত পরিচালক,স্বাস্থ্য বিভাগ) ও দুই ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com