মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কটিয়াদীতে দুর্গোৎসব উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫৫৬ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।শনিবার দুপুর ১:৩০ ঘটিকায় পৌর সদরের রিয়াজ ভবনে সংগঠনের নিজ কার্যালয়ে আশি জন নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সন্ধানীর প্রতিষ্ঠাতা ডা. মুশতাকুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন,বিশিষ্ট রাজনীতিক ও গ্রন্থাগার সংগঠক আবদুর রহমান রুমী,কটিয়াদী প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সাংবাদিক সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত, সাংবাদিক ও আবৃত্তিকার রফিকুল হায়দার টিটু, কটিয়াদী সমাচারের সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, কটিয়াদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি দুলাল বর্মন, রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, জাতীয় হিন্দু যুব মহাজোটের জেলা সভাপতি বিদ্যুত কুমার আচার্য্য শশী, উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর,চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ওমাশীষ ঘোষ, রক্তদান সমিতি’র স্বেচ্ছাসেবক আমান উল্লাহ, সাকিবুল হাসান সোহাগ, সালাহ উদ্দিন, সীমান্ত পোদ্দার, হাসিবুর রশীদ রাফি প্রমুখ। নতুন বস্ত্র পেয়ে চঞ্চলা সাহা বলেন, ‘নতুন কাপড়টা পিইন্দা মন্ডপে যাওয়ার সুযোগ অইছে। ভগবান তোমরার বালা করুক।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com