মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কটিয়াদীতে বজ্রপাত রোধে তালবীজ রোপণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৪৮৬ বার পঠিত

সুবল চন্দ্র দাস।-  কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে তালবীজ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষে প্রাকৃতিক দূর্যোগ, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ সহায়ক ভূমিকা পালনের গুরুত্ব অনুধাবন করে দেড় কিঃমিঃ রাস্তায় তালবীজ রোপণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে উপজেলা চেয়ারম্যান ডা.মুশতাকুর রহমানের বাড়ির সামনে থেকে আড়িয়াল খাঁ নদ পর্যন্ত রাস্তার দু’পাশে প্রায় দেড় কিঃমিঃ এলাকা জুড়ে ছয়শত তালবীজ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সন্ধানী’র প্রতিষ্ঠাতা ডা.মুশতাকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম,সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহমান রুমী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, জালালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ মিয়া, উপসহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন,সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, সমাজকর্মী হাসান মাহমুদ আতাউর, আশরাফিজুর রহমান হৃদয়, হাসিবুর রশিদ রাফি প্রমূখ। ২০২১ সালের মধ্যে পঞ্চাশ হাজার তালবীজ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে এ বছর ১০ হাজার তালবীজ রোপণ করার আশা ব্যক্ত করেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমিতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com