মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কটিয়াদীতে লাশটির পরিচয় মিলেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪৮৯ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানক্ষেতে পড়ে থাকা অজ্ঞাত তরুণীর পরিচয় মিলেছে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের আব্দুল বাসিরের স্ত্রী নুরুন্নাহার। পিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে। নুরুন্নাহার করিমগঞ্জে একটি ভাড়া বাসায় থেকে সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত শুক্রবার বাড়িতে এসে শিশুপুত্রকে সেখানে রেখে ময়মনসিংহে তার অসুস্থ উকিল বাবাকে দেখতে বাড়ি থেকে বের হন। শনিবার আচমিতা জর্জ ইনস্টিটিউশনের পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করে কটিয়াদী থানা পুলিশ। লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জেনে ছায়া তদন্তের জন্য পিবিআইকে বলেন। পিবিআই এর একটি বিশেষ টিম গতকাল নুরুন্নাহারের স্বামী আব্দুল বাসিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদিকে নিহতের ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে সোমবার কটিয়াদী থানায় অজ্ঞাতনামা লোকজনদের বিরুদ্ধে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বলেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য সকল রকম পুলিশ তৎপরতা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com