বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৩৫ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও মান্যগণ্য ব্যাক্তিগণের সমম্বয়ে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

২৭ জুলাই ২০২১ মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও মান্যগণ্য ব্যাক্তিগণের সমম্বয়ে জরুরী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, বতর্মানে সারাবিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। মহামারি করোনার প্রভাবে গোটা বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত ও সাহসী পদক্ষেপের ফলে সরকার করোনার প্রভাব মোকাবিলা করে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। টেকসই উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে সম্ভব নয়। সকলের সহযোগিতায় করোনাভাইরাস নির্মুল করা সম্ভব উল্লেখ করে বলেন, করোনা মহামারি এখন শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও বৃদ্ধি পাচ্ছে। সেখানেও আমাদেরকে মনিটরিং জোরদার করতে হবে। গ্রামাঞ্চলে সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে হবে। তাহলে আমরা আরও সফলতা পাবো। তিনি আরো বলেন, বীরগঞ্জ উপজেলার মানুষ যাতে চিকিৎসা সেবা গ্রহন করতে শুধু শহর মুখী না হয়। সেজন্য উপজেলা চিকিৎসকদের গুরুত্বপুর্ন ভুমিকা রেখে স্বাস্থ্য সেবা প্রদান করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এমপির নেতৃত্বে হাসপাতালে সেন্টাল অক্সিজেন সিষ্টেম স্থাপনের জন্য সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন এবং রোগিদের চিকিৎসার খোজ-খবর নেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com