বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কলেজছাত্র হত্যায় ওসি-এসআইসহ ১৫ জনের নামে মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

গাইবান্ধা থেকে বজ্রকথা প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার সাঘাটায় কলেজ ছাত্র সিজু মিয়া হত্যার ঘটনায় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৫ জনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মামলাটি করেন নিহত সিজুর মা রিক্তা বেগম। গাইবান্ধা সাঘাটা থানার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক পাঁপড়ি বড়ুয়া অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। আগামি ৬০ দিবসের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।মামলার ১৫ জনের নাম উল্লেখসহ ৪-৫ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়। নামীয় আসামিরা হলেন, সাঘাটা থানার ওসি বাদশা আলম, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই মশিউর, এএসআই মহসিন আলী সরকার, এএসআই আহসান হাবিব, এএসআই উজ্জল, এএসআই (ডেউটি অফিসার) লিটন মিয়া, হামিদুল ইসলাম, আজাদুল ইসলাম, নয়ন চন্দ্র, জয় চন্দ্র, ধর্মচন্দ্র বর্মণ, সাব্বির হোসেন, ইউসুফ আলী, মমিনুল ইসলাম।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কলেজছাত্র সিজু মিয়াকে পরিকল্পিতভাবে থানায় ডেকে নিয়ে আসামিরা হত্যা করেন। পরে তা ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে।গাইবান্ধা আদালতের পুলিশের উপ-পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে শুনেছি। তবে, আদেশের কাগজটি এখনো হাতে পাইনি |

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com