বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কাল দুই দিনের সফরে পীরগঞ্জে আসছেন স্পিকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জ নিজ নির্বাচনী এলাকায় ২ দিনের সফরে আগামীকাল আসছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
বাংলাদেশ জাতীয় সংসদের অতিরিক্ত সহকারি একান্ত সচিব-১ জসীম উদ্দিন স্বাক্ষরিত সফরসুচী থেকে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ১৭ মার্চ/২৪খ্রি: রবিবার সকালে আকাশপথে সৈয়দপুর আসবেন। সৈয়দপুর থেকে সড়কপথে পীরগঞ্জ উপজেলা পরিষদে “জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
রবিবার দুপুরে তিনি সরকারী শাহ্ আব্দু রউফ কলেজ মাঠে “হার পাওয়ার প্রকল্প” প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রংপুর বিভাগের নারী প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যপটপ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং নিজ বাসায় রাত্রি যাপন করবেন।
১৮ মার্চ/২৪খ্রি: সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্ব সাধারনের সাথে সাক্ষাত করবেন এবং স্থানীয়ভাবে নির্ধারিত অনুষ্ঠানে যোগদান করবেন।
টানা চারবার জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার দুপুরে সড়ক পথে পীরগঞ্জ থেকে সৈয়দপুর ও আকাশপথে সংসদ ভবনে উপস্থিত হবেন বলে জানা যায়।

এদিকে সংসদ মাননীয় এমপি মহোদয়ের পীরগঞ্জ আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com