বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কাহারোলে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪৯৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের অভিমত চীন থেকে করোনা মহামারির উৎপত্তি। সে ক্ষেত্রে নিজেদের ঘাড় থেকে দায় এড়ানোর জন্য চীন উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করবার অপচেষ্টা করছে বাংলাদেশ এবং ভারতকে। যা বন্ধুত্বসুলভ কূটনীতি বহির্ভূত। বাংলাদেশ করোনার উৎপত্তিস্থল হতে পারে না এই কারণে যে বাংলাদেশের কোন মানুষ ইঁদুর-বাঁদর খায় না।
৩০ নভেম্বর ২০২০ সোমবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম
এর আগে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে রেড ক্রিসেন্ট সোসইটি দিনাজপুর ইউনিট এর উদ্যোগে কোভিড-১৯ দুযোর্গে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com