বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কাহারোলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুরের কাহারোল উপজেলায় গভীর রাতে শীতার্তদের বাড়িতে কম্বল নিয়ে হাজির হলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি শীতার্তদের ডেকে নিয়ে নিজ হাতে কম্বল তুলে দেন এবং খোজ খবর নেন।
১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার উপজেলার রসুলপুর ইউনিয়নের তারলা আদিবাসী গ্রাম ও ডাবোর ইউনিয়নে কাকোর আশ্রমে গভীর রাতে হঠাৎ হাজির হন এমপি গোপাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, জাকির হোসেন, রসুলপুর ইউনি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ডাবোর ইউপি চেয়ারম্যান সতেজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর ব্যবস্থাপনায় ১৯তম জেলা রোভার মেট কোর্স-২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com