মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কিশোরগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে পা পিছলে গায়িকার মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৬৬৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।-  কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কণ্ঠশিল্পীর করুণ মৃত্যু হয়েছে। জিআরপি থানার ওসি আব্দুর রহমান জানিয়েছেন, জেলা শহরের খরমপট্টি এলাকার মোকাম্মেল হকের মেয়ে আনতারা মোকাররমা (১৮) গত শুক্রবার সকাল সাড়ে ৬টার আন্ত: নগর এগারসিন্দুর ট্রেনে কিশোরগঞ্জ থেকে ঢাকায় যেতে চেয়েছিলেন। ট্রেন ছেড়ে দেয়ার পর পায়ে হিল পরা অবস্থায় দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। ওসি জানান, বাবা মোকাম্মেল হক মেয়েকে হিল পরতে নিষেধ করেছিলেন। কিন্তু হিলের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। প্রশাসনের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশটি বাবার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জিআরপি থানার ওসি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com