মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৬৫১ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত টিটন মিয়া (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার (২১ অক্টোবর) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকায় মিঠামইন থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ধর্ষক টিটন মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মো. জাকির রব্বানী জানান, কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১১ সালে টিটন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা (নং-৬৭১/১২, পিটিশন মো. নং- ৫৩৬/১১) দায়ের করা হয়। পলাতক আসামি টিটন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে গত সেপ্টেম্বর মাসে ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণা করা হয়। সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে ধরতে তৎপরতা শুরু করে মিঠামইন থানা পুলিশ। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় টিটন মিয়ার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার বেলা পৌনে ১২টার দিকে মিঠামইন থানা পুলিশের একটি টিম কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামি টিটন মিয়াকে প্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com