বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গতিহীন বিএনপি’র জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে -গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিএনপি’র ভুল রাজনীতির কারণে আজ দলটি রাজনৈতিক গতি হারিয়ে ফেলেছে। বিএনপির নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এর জন্য তারা তাদের সামনে আর স্বচ্ছ রাজনীতি কোন পথ খোলা নেই। তিনি বলেন, যেমন ভাবে শারীরিক অসচ্ছল মানুষের মাঝে আজ আমরা হুইল চেয়ার বিতরণ করছি। হয়তো বা আগামীতে এই গতিহীন বিএনপি’র জন্য আমাদের হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার কাছ থেকে বিএনপি’র রাজনৈতিক শিক্ষা নেয়া উচিত।
২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে মাননীয় জাতীয় সংসদ সদস্য এর ব্যক্তিগত তহবিল হতে দুস্থ মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে ল্যাপটপ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর কাশেম লালু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com