বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় আগুনে পুড়ে ৮ দোকান ছাই

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জেলার সদরে আগুনে পুড়ে আটটি দোকান  ছাই হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দারিয়াপুরহাটের তেঁতুলতলায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে দারিয়াপুর হাটের তেঁতুলতলায় হঠাৎ একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আট দোকানির স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন জানান, কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com