বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চিনিকলের প্রধান ফটকের সামনের সড়ক অবরুদ্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেছেন আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা।
বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ আখচাষী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষুব্ধ আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা চিনিকলের প্রধান ফটকের সামনে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে টায়ার জালিয়ে অবরুদ্ধ করে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি, বিলাসবহুল গাড়িসহ সকল ধরণের কেনাকাটায় ব্যাপক লুটপাটের জন্য পুরো সংস্থাই লোকসানের মুখে পড়ার দায়িত্ব শ্রমিকরা নেবেনা।
বেসরকারি চিনিকলের দালাল আমলাদের কথা শুনে সরকার চিনিকল বন্ধ করার অপচেষ্টা থেকে অবিলম্বে সরে না আসলে আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে তাঁরা ঘোষণা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন রংপুর চিনিকল আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আব্দুর রশিদ ধলু, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাবেক সভাপতি এসএম জালাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ইক্ষু উন্নয়ন কর্মি সংসদের সম্পাদক শাহজাহান আলী প্রমূখ।
আন্দোলনরত রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী নেতৃবৃন্দ জানান, ধারাবাহিকভাবে এ আন্দোলন কর্মসূচির আওতায় সোমবারও বিক্ষোভ ও কর্মবিরতি পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com