বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে জেলের বরশিতে ধরা পড়ল ঘড়িয়াল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৬৩৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে জেলের বরশিতে আটকা পড়া ঘড়িয়ালটি নদীতে অবমুক্ত করা হয়েছে। গতকাল রাতে যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর।

এ সময় ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা প্রাণী সম্পদ অফিসের হিমন সরকার ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার বিকেলে যমুনা নদীতে মাছ ধরতে গেলে সাঘাটার মুন্সিরহাট মাঝিপাড়ায় জেলে রতেœশ্বরের বরশিতে একটি ঘড়িয়াল আটকা পড়ে। খবর পেয়ে ঘড়িয়াল দেখতে শতশত মানুষের ভিড় জমে সেখানে। পরে বিষয়টি জানতে পেরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিনের নেতৃত্বে যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, বিকেলে স্থানীয়রা মোবাইলে জানায় একটি কুমির ধরা পড়েছে, তাৎক্ষণিক সেখানে গিয়ে নিশ্চিত হন। সেটি ঘড়িয়াল তবে বাচ্চা। পড়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ঘড়িয়ালটি বাঁচাতে যমুনায় অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com