বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধার সাদুল্লাপুরে গৃহবধূ ধর্ষণ: ধর্ষক আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৪৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ধর্ষিতা গৃহবধূর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ ধর্ষক আল-আমিন মিয়া (৩০) কে আটক করেছে। আল-আমিন মিয়া একই ইউনিয়নের পূর্ব প্রতাপ গ্রামের একাব্বর মিয়ার ছেলে।

থানা সুত্র জানায়, প্রায় চার মাস আগে ওই গৃহবধু ও তার স্বামীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝামেলা বাঁধলে, সেটি আপোস-মিমাংসার চেষ্টা করেন আল-আমিন মিয়া। পরে ওই গৃহবধূর স্বামী কর্মের সন্ধানে ঢাকায় গেলে গৃহবধুর উপর লোলুপ দৃষ্টি পরে আল-আমিন মিয়ার। এক পর্যায়ে আল-আমিন মিয়া গৃহবধূর সাথে গভীর সখ্যতা গড়ে তোলে। এই জেরে ১৫ নভেম্বর রাতে আল-আমিন মিয়া ওই গৃহবধুকে ডেকে এনে পাশ্ববর্তি জামুডাঙ্গা গ্রামের একটি বাঁশ ঝাড়ে ধর্ষণ করে।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ধর্ষণের শিকার গৃহবধূ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে থানায় এসে মামলা দায়ের করেছে।

পরে মামলার সুত্রধরে ওই রাতে আটক করা হয়েছে ধর্ষক আল-আমিন মিয়াকে। বুধবার গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ধর্ষণের শিকার গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com