বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার হুমকির প্রতিবাদে  মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩১৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার জন্য মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হুমকির প্রতিবাদে ১ ডিসেম্বর মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা থিয়েটার এই মানববন্ধনের আয়োজন করে। এতে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক, সাংবাদিক, সাহিত্যিক, সমাজকর্মী বিভিন্ন নাট্য সংগঠনের নিজস্ব ব্যানারসহ অংশ গ্রহণ করেন।
থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরি সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, সাহিত্যিক-সাংবাদিক গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুরবানী সংসদের সভাপতি আবু জাফর সাবু, নাট্যজন ফারুক শিয়র চিনু, গণফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দিপু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদের মঞ্জুরুল ইসলাম মিঠু, নাট্যকর্মী খন্দকার শামীম আহমেদ, কবি পিটু রশীদ, সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ আমিন, জুলফিকার চঞ্চল, আলাল আহমেদ, সাজু সরকার, ডি.এস মাসুদ, সুজন প্রসাদ, বিপ্লব প্রসাদ, লেবু প্রধান, অ্যাড. মোস্তফা মনিরম্নজ্জামান, মোকছুদ আলম লাল, রওশন আরা মুক্তি, শাহজাহান খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। ভাস্কর্য স্থাপনে এই অপশক্তির কোন বাধা এদেশের ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না। বক্তারা মানববন্ধন থেকে প্রতি জেলায় বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের দাবি জানান। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও থিয়েটার সংগঠন গুলোর নিজস্ব ব্যানারসহ এই মানববন্ধনে অংশ নেয়। সে সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, সুরবানী সংসদ, পদক্ষেপ, অন্তরঙ্গ থিয়েটার, সারথি থিয়েটার, পলাশবাড়ির স্বাধীন পলাশ নাট্য সংস্থা, ভবানীগঞ্জ থিয়েটার, পুলবন্দি সাংস্কৃতিক সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com