বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় ভুয়া ডাক্তারসহ সাতটি ডায়াগনস্টিক সেন্টারে ছিয়াশি হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৭৮ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা শহরে একজন ভুয়া ডাক্তার ও সাতটি ডায়াগনস্টিক সেন্টারে ছিয়াশি হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩রা নভেম্বর সকাল ১১.০০ হতে দুপুর ২.০০টা পর্যন্ত গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ আঃ মঃ আখতারুজ্জামান এর নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার হাসপাতাল রোডে অভিযান পরিচালনা করে, ভূয়া ডাক্তারী সার্টিফিকেট প্রদর্শন করে রোগী দেখার জন্য গাইবান্ধা চক্ষু সেবা কেন্দ্র এন্ড চশমা স্টোরের মালিক ভূয়া ডাক্তার মতিয়ার রহমানকে ৩০হাজার টাকা, আপডেট ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা, ঢাকা ডায়াগনস্টিক সেন্টার ৫হাজার টাকা, সোমা ডায়াগনস্টিক সেন্টার ৪হাজার টাকা, নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার ৫হাজার টাকা, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার ৫হাজার টাকা, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ৭হাজার টাকা ও আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ২০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গাইবান্ধা র‌্যাব- ১৩ কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মুন্না বিশ্বাসের নেতৃত্বে র‌্যাব এর একটি দল ও গাইবান্ধার এমওসিএস ডাঃ মোঃ হাফিজুর রহমান অভিযানে অংশগ্রহন করেন।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত সকল প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com