বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় সাইকেল না পেয়ে ছাত্রের আত্নহত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৮২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধায় সাইকেল না পেয়ে বাবা মার সাথে অভিমান করে ফুয়াত রহমান (১৫) নামে দশম শ্রেনির এক ছাত্র আত্নহত্যা করেছে।

বুধবার (৯ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খা বাশুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুয়াত রহমান গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্ডিয়া গ্রামের আজিজ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আজিজ আহমেদ আরিফ খা বাশুদেবপুর গ্রামের প্লাবন সরদার নামে এক ব্যক্তির গরুর ফার্মে কাজ করে। দীর্ঘদিন থেকে পরিবারসহ তিনি সেখানে বসবাস করে আসছেন। নিহত ফুয়াত স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেনিতে পড়েছিল। কয়েকদিন থেকে কিশোর ফুয়াত বাবা মার কাছে একটি সাইকেল কিনে চায়। অভাবে সংসারে বাবা সাইকেল কিনে না দেওয়ায় বুধবার দুপুরে অভিমান করে নিজের কমরের বেল দিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com