বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধা জাতীয় পার্টির নতুন কমিটি অনুমোদন 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধা জেলা জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুর সুপারিশে মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির প্রস্তাবিত কমিটি অনুমোদন করেছেন।
আগামী এক মাসের মধ্যে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।এর আগে দীর্ঘ ১১ বছর পর গত ১৯ অক্টোবর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। সম্মেলনের উদ্ধোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com