বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধা জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ বার পঠিত

ছদেকুল ইসলাম।- ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা।বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ।

সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক তুহিন, সহ-সম্পাদক জামিল আহমেদ, আরিফুল ইসলাম, আলমগীর কবির জয় ও আজিজুর রহমান সরকার, নির্বাহী সদস্য অ্যাড. এবিএম শাহজাহান আকন্দ, রফিকুল ইসলাম সুমন, সৈয়দ নেয়ামুল ইসলাম নিয়ন, ব্যারিস্টার মো. কৌশিক নাহিয়ান নাবিক, কাইফ ইসলাম, এটিএম সায়েম নিয়ন ও আলিফ হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব।সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো যুবলীগ। যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে। যুবলীগ মানুষের রাজনীতি করে। করোনাকালে যুবলীগ সারাদেশে ৭০ লাখ মানুষের মাঝে খাবার ও অন্যান্য সহযোগিতা প্রদান করেছে। সুযোগ সন্ধানি অনুপ্রবেশকারীরা যুবলীগের প্রবেশের চেষ্টা চালাচ্ছে। তারা যেন প্রবেশ করতে না পারে, সে দিকে সকলকে সতর্ক থাকার জন্য স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com