বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ আটক ৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৪৯ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ জুয়া খেলার আসরে অভিযানে চালিয়ে ৮’শ পিস ইয়াবাসহ ৫ জন আটক করেছে।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল, এসআই সজিব, এসআই মোবারক, এএসআই সাইফুলদের সমন্বয়ে একটি টিম উপজেলারতালুককানুপুর ইউপি’র চন্ডিপুর গ্রামের মৃত রহমান পাগলার বাড়িতে জুয়ার খেলার আসরে অভিযান চালিয়ে ৮’শ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার শাবগাছী গ্রামের কলিম উদ্দিনের রকেট (৩০), চন্ডিপুর গ্রামের লাল মিয়ার ছেলে আঃ বাতেন (৩৫), শাবগাছী গ্রামের দুদু সরকারের ছেলে লিটন সরকার (৩২), বগুলাগাড়ী গ্রামের তাজুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) ও নোদাপুর জামালপুর গ্রামের ডিপটি মিয়ার ছেলে মোখলেছ (৩২)।
আটককৃত আসামীদের মধ্যে রকেটের শরীর তল্লাশি পূর্বক ৫’শ পিস ও বাতেনের কাছ থেকে ৩’শ পিস ইয়াবা উদ্ধারসহ অন্যান্যদের মাদক সেবন ও জুয়া খেলার সামগ্রীসহ আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী বাতেনের বিরুদ্ধে ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তারমধ্যে দু’টি মামলায় ওয়ারেন্ট মুলতবি ছিল। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য ও জুয়া আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com