বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ চিকিৎসাধীন অবস্থায় নিহত-১

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৪৭ বার পঠিত

রুবেল ইসলাম।- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুদু ফকির নামে এক বৃদ্ধ গুরুতর হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালে নিহত হয়েছেন।
থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের নিহত দুদু ফকির গত ৭ জানুয়ারী বেলা অনুমান ১১ ঘটিকার দিকে তার জমির আইল-ধার কর্তন করতে গেলে প্রতিপক্ষ একই ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত-আজিজল আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক গংরা ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই জমিতে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুদু ফকির ও তার স্ত্রী লতিফন নেছাকে মারপিট করে গুরুত্বর আহত করে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে দুদু ফকিরের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কতব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে রিফার্ড করে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৩ জানুয়ারী রাত ৯ টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় তার ছেলে নুর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com