বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে  জিনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জেলার গোবিন্দগঞ্জে বাবু মণ্ডল (৫০) নামের প্রতারক ‘জিনের বাদশা’ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ছয় মাসে অনেক মানুষকে বোকা বানিয়ে দুটি বিকাশ নম্বরে আট লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম শাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বাবু মণ্ডল (৫০) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মণ্ডল দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো। গভীর রাতে মোবাইলে কল দিয়ে তিনি জিনের বাদশা পরিচয়ে কথা বলতেন।  অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে বাবু মণ্ডলকে গ্রেফতার করা হয়।বাবু মণ্ডল গত ছয় মাসে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারের পর তার কাছে থাকা মোবাইলের দুই সিমে বিকাশ অ্যাকাউন্টে গত ছয় মাসে আট লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, বাবু মণ্ডল জিনের বাদশা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মণ্ডল প্রতারণার কথা স্বীকার করেছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com