বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন এ্যাম্পোলসহ গ্রেফতার -১জন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৯ বার পঠিত

গাইবান্ধা থেকে ছদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে (১৯ সেপ্টেম্বর) শনিবার থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪০পিছ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশনসহ একজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়,গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, এএসআই মুশফিক ও সাইফুল-২ দের নেতৃত্বে একটি টিম ঘোড়াঘাট – দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা মোড়ে নিয়মিত চেকিং এর সময় জিএস লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে আসামি এনামুল হক (৩৩) পিতা- মোকছেদ আলি সাং- ধরন্দা সিপি রোড, থানা- হাকিমপুর,জেলা- দিনাজপুর।গ্রেফতারকৃত আসামীর দুই উরু এবং দুই হাটুতে পেচানো এ্যাংকেলেটের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৪০ পিছ (ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব ওহলবপঃরড়হ ওজ ২সষ) এ্যাম্পোল সহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান,উক্ত আসামির বিরুদ্ধে দিনাজপুর আদালতে আরো দুটি মাদক ও একটি চুরি মামলা বিচারাধীন আছে। আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।উদ্ধারকৃত ৪৪০টি ইনজেকশন এ্যাম্পলের মূল্য ৮৮/- হাজার টাকা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com