বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গ্রিন হার্ট গার্ডেন স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।– ২২ ডিসেম্বর/২৩খ্রি: শুক্রবার বিকেলে পীরগঞ্জে গ্রিন হার্ট স্কুল অ্যান্ড কলেজে মা- সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পীরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে  উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, প্রধান আলোচক  মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি   উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন,রওশন আরা রিনা , বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা । স্কুলের সভাপতি সাইফুল ইসলাম মিঠু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আজমগীর খান, আরো বক্তব্য রাখেন, বাশিস সম্পাদক আবু আজাদ বাবলু ,মশিউর রহমান, আতাউর রহমান প্রমুখ।

এদিন প্রধান অতিথি তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত মা ও অভিভাবকদের শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। প্রধান অতিথি বলেছেন, আগামী ৭ জানুয়ারী আমরা সবাই যেন নৌকা মার্কায় ভোট দেই। তিনি বলেছেন আমরা এই  পীরগঞ্জ আসনে, নৌকায় ভোট দিয়ে এ আসনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। তিনি বলেন এই কাজে আপনাদের সহযোগীতা লাগবে, আপনাদের সমর্থন লাগবে, আপনাদের ভোট লাগবে। স্পিকার বলেন, আপনারা কেনো নৌকায় ভোট দেবেন সেই বিষয়টা বুঝতে হবে। তিনি বলেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করেছেন। তার সব চিন্তার ভিতরে  মায়েদের  কি করে ভালো হবে, তাদের সন্তানদের কি করে ভালো হবে সেই বিষয়টিতে তিনি অনেক বেশী জোর দিয়েছেন। তিনি বলেন, সরকার গত ১০ বছরে পীরগঞ্জে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, গর্ভবতিদের ভাতা, বিনা মুল্যে শিক্ষার্থীদের নতুন বই ও উপবৃত্তি দিয়েছেন। পীরগঞ্জে প্রায় ৫০ হাজার মানুষ সুবিধা পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যার চাল নাই, ঘর নাই তাদেরকে সরকার ঘর করে দিয়েছেন। আগামীতে আরো ঘর দেওয়া হবে। তিনি বলেন,আগামীতে যদি এই সব উন্নয়ন চান তাহলে নৌকায় ভোট দেবেন। তিনি আরো বলেন, আমি আপনাদের সেবায় আছি আগামী দিনেও থাকতে চাই। পরে আনুষ্ঠানিক ভাবে ৮জন শিক্ষার্থী হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com