শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কবিতা-কাফনের কাপড় কবিতা-জাতির বোঝা পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন! পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, আন্তঃজেলা চক্রের ৬  ডাকাত সদস্য গ্রেফতার পীরগঞ্জে জিনিয়াস একাডেমিক কেয়ার-এ এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠিত সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

ঘোড়াঘাটের শীত মোকাবেলা বাহারি রঙে সেজেছে ফুটপাত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি আজহারুল ইসলাম সাথী।-দিনাজপুরের ঘোড়াঘাটে শীতের আগমন ঘটতেই ফুটপাতের দোকানগুলোতে বাহারি রঙের গরম পোশাক সাজিয়ে পথচারীদের আকৃষ্ট করছে ফুটপাতের ব্যবসায়ীরা।

যেন ফুটপাতজুড়ে নেমে এসেছে এক রঙিন উৎসবের আমেজ। উপজেলার রানীগঞ্জ বাজার, ওসমানপুর বাজার, ডুগডুগিহাট, গুচ্ছগ্রাম বাজার, ঘোড়াঘাট পৌরশহরের প্রধান সড়ক, বাজার মোড়, বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যস্ত এলাকার ফুটপাতগুলো সাজানো হয়েছে নানান আকর্ষণীয় পোশাকে। রঙিন সোয়েটার, আধুনিক ডিজাইনের জ্যাকেট, কাঁথার মতো উষ্ণ শাল, বিভিন্ন রঙের উলের টুপি শাট, গেনজি পায়জামা। সব মিলিয়ে এমন বৈচিত্র্যময় সাজে ফুটপাতের বাজার যেন পথচারীদের দৃষ্টি আটকে রাখে। বিশেষ করে শিশুদের শীতের পোশাকের ডিজাইনে এসেছে নতুনত্ব। কার্টুন প্রিন্ট ও রঙিন নকশার কাপড়ে আকৃষ্ট হচ্ছে ছোট্ট ক্রেতারা। সকাল-বিকেল ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি, আর সেই সাথে ফুটপাতজুড়ে শুরু হয়েছে বাহারি শীতের পোশাকের জমজমাট বাজার। যেন পুরো উপজেলাজুড়ে এক শীত উৎসবে মেতে উঠেছে।

বিকেলের পর থেকে ফুটপাতের ব্যবসায়ীরা বাহারি রঙের বিভিন্ন বয়সের গরম পোশাক সাজিয়ে হাঁক ডাক দিতে থাকে। বিভিন্ন এলাকার লোকজন তাদের পরিবার নিয়ে, বন্ধুদের সাথে কিংবা একা শীতের পোশাক দেখতে কিংবা কিনতে আসছেন বাজার গুলোতে। বড়ো দোকানের তুলনায় কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায় বলেই ফুটপাতের বাজার এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রেতারা বলছেন, দামের সাথে মিলিয়ে পোশাকের মান বেশ ভালো, পাশাপাশি পছন্দের ডিজাইনও সহজে পাওয়া যাচ্ছে। উপজেলার বাণিজ্যিক কেন্দ্র রানীগঞ্জের ফুটপাতের ব্যবসায়ীদের মুখে ব্যস্ততা আর আশাবাদের ছাপ। ব্যবসায়ী আইনাল হোসেন বলেন, শীতের শুরুতে মোটামুটি ক্রেতারা আসছেন, তবে আশা করছি দিন যত যাবে ক্রেতা সমাগম বেশি হবে। শীতের পোশাক ক্রয় করতে আসা মাইদুল হাসান বলেন, বড়ো দোকান থেকে কেনার সামর্থ্য থাকলেও প্রতিবছরই নিজের ও পরিবারের জন্য ফুটপাত থেকেই শীতের পোশাক ক্রয় করি। কারণ, এখানে দাম খুবই যুক্তিসঙ্গত। তুলনামূলকভাবে কম টাকায় ভালো মানের জ্যাকেট পেলাম। তাই প্রতি বছর ফুটপাত থেকেই শীতের কেনাকাটা করি। স্থানীয়রা বলছেন, পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের মিলিত ভিড়ে শীতের সন্ধ্যাগুলো আরও রঙিন হয়ে উঠছে ঘোড়াঘাট উপজেলাতে। বাজারের ফুটপাতগুলো এখন শুধু একটি বাজার নয়, যেন মানুষের হাসিমুখ, দরদাম, আর কেনাকাটার উচ্ছ্বাসে ভরা এক প্রাণবন্ত মিলনমেলা। শীত যতই বাড়বে, ততই বেড়ে উঠবে ফুটপাতের সরগরম দৃশ্য। আর সেই ব্যস্ততা বলছে ঘোড়াঘাট উপজেলাতে শীত পুরোপুরি আসতে চলেছে, আর তাকে বরণ করার প্রস্তুতি চলছে প্রাণচঞ্চল ফুটপাতজুড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com