মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ঘোড়াঘাটে নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি দাখিল মাদ্রাসার সেমিনার কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মো.জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু।                           আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দলের ঘোড়াঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি মো.রুহুল আমিন খন্দকার মিঠু নবগঠিত কমিটির আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ সদস্যদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দিয়ে বরণ করে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com