মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপির ইউনিয়ন সভাপতির মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

ঘোড়াঘাট প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ১নং বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদুল ইসলাম (৫০) এর মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক সড়কের হরিপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদুল ইসলাম উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিএনপি নেতা শাহাদুল ইসলাম হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি মিনি ট্রাকের সামনে মোটরসাইকেলসহ চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, কুরিয়ার সার্ভিসের ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকটির চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com