মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ঘোড়াঘাটে সিএফবিটি-মিশন ট্রাস্টের জমি উদ্ধারে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

ঘোড়াঘাট  দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিস্টীয়ান ফেলোশিপ বাংলাদেশ ট্রাস্ট (সিএফবিটি-মিশন)-এর চার একর ১৭ শতক জমি দখলের প্রতিবাদে ট্রাস্টের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। ১৫ ডিসেম্বর/২৫খ্রি:  সোমবার কুচেরপাড়া ওসমানপুরে ট্রাস্ট চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শীধলগ্রাম মৌজায় ট্রাস্টের এই জমি ১৯৯২ সাল থেকে সংস্থাটির দখলে রয়েছে।জমিতে ক্রয় দলিল, খাজনা খারিজ ও চলমান মাঠ পর্চা ট্রাস্টের নামেই চলমান রয়েছে। পুকুর, মোটরঘর ও আমগাছ ফলি জমিসহ দীর্ঘদিন ধরে ট্রাস্টের পক্ষ থেকে ফসল উৎপাদন করে আছে।

৫ আগস্টের প্রশাসনে রদবদলের সুযোগ নিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতকারী জমিগুলো দখল করার পায়তার চালাছে। শিক্ষার্থীরা জানান, একই ব্যক্তিরা পূর্বেও একইভাবে জমি দখলের চেষ্টা করেছিল, তখন ট্রাস্টের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। বর্তমানে আবার তাঁরা জমিতে ফসল ফলাতে গেলে হুমকি প্রদান করছেন।

বিক্ষোভে অংশকারী একাধিক শিক্ষার্থী জানান, ট্রাস্টের জমি থেকে উৎপাদিত ফসল দিয়েই তাঁদের খাওয়া, ভরণপোষণ, লেখাপড়া চলে। শিক্ষার্থীরা বলেন,”আমাদের জমি আমাদের অধিকার। আমরা অবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি।”

ট্রাস্ট কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ ৩৫ বছর ধরে জমি ব্যবহার ও ভোগদখলের পরেও স্থানীয় একটি চক্র মিথ্যা দাবি তুলে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, দ্রæত প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “ট্রাস্টের পক্ষ থেকে পূর্বেও একটি অভিযোগ আমাদের কাছে দিয়েছে। বর্তমান বিক্ষোভ সম্পর্কে আমরা জানতে পেরেছি। উভয় পক্ষের বক্তব্য নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।” উল্লেখ্য, ওই ট্রাস্টের অধীনে একটি স্কুল পরিচালিত হয়, যেখানে বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রী পড়াপড়া করেন। তাঁদের দাবি, স্কুলের অবকাঠামো ও শিক্ষার্থীদের ভরণপোষণের একটি বড় অংশই এই জমির আয় থেকে নির্বাহ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com