মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

ঘোড়াঘাট দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর ঘোড়াঘাট প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় এবং সভাপতি এম. এ. গাফ্ফার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া শিশু-কিশোর পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৩ নং সিংড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম সান্ত, উপজেলা জিয়া শিশু-কিশোর পরিষদের সভাপতি ও সাংবাদিক একরামুল হক, ঘোড়াঘাট থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯)-এর সভাপতি মাহফুজার রহমান এবং বুলাকীপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রুবেল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।                            এতে ঘোড়াঘাট প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেড এম জাহিদ হোসেন মাতার দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া কামনা করেন করেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন, মোঃ আসাদুজ্জামন শামিম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com