বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৪১ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা মধ্য দিয়ে দিনাজপুরে ঘোড়াঘাট পৌর ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় ঘোড়ঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজ সভা কক্ষে পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল রাফে খন্দকার শাহানসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক সচিব মোঃ আব্দুল মজিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম মিয়া, পৌর আওয়ামীলীগের সাবেক যুন্ম আহবায়ক আব্দুল্যাহেল শাফি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম।

এদিকে বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল রাফে খন্দকার শাহানসা, সাংগঠনিক সম্পাদক মোঃ সদের আলী, দপ্তর সম্পাদক মনোরঞ্জন মহন্ত, পালশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সিংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কাজী ইসমেত আহমেদ রুশদ্ চৌধুরী প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com