বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৬২ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম শফি।- “কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দিবেই পাড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননার মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বুধবার (৯ই ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, ওসি আজিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা ভেটেরিনারী সার্জন রুমানা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সিরাজুস-সালেকীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার রোলান্ড গোমেজ।
আলোচনা সভা শেষে ৫ ক্যাটাগরিতে ৫ জন জয়িতাদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করার জন্য শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান মোছাঃ আরজিনা বেগম, সফল জননী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পান মোছাঃ জাহানারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান সৈয়দা আশরাফুন নেহার, সমাজ ও উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান রুশিনা সরেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য শ্রেষ্ঠ জয়িতা সম্মানা পান মোছাঃ তাছলিমা বেগম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com