বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে চার ইউনিয়নে ৩টি পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৫০ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- ৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে উপজেলা বুলাকীপুর, পালশা, সিংড়া ও ঘোড়াঘাট ইউনিয়ন এর চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন, ও সাধারণ সদস্য পদে ১৬৮ জন বৈধ ভাবে মনোনিত প্রার্থীগনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারী) উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৩টি পদে বৈধ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন, উপজেলার পালশা, সিংড়া ও ঘোড়াঘাট ইউনিয়নে দায়িত্বে থাকা রির্টানিং অফিসার ও ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক ও বুলাকীপুর ইউনিয়নে দায়িত্বে থাকা রির্টানিং অফিসার ও হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুর রহমান আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহামুদুল হাসান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান করিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com