বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে তিনশত বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৮৮ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট আজাদমোড় এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাত ১১ টায় ৩ শত বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় অপর একজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃত মাদক ব্যবসায়ী নড়াইল লোহাগড়া দেবীর ৪নং নোয়া গ্রাম ইউপির ২নং ওয়ার্ডের (ভাড়া করা বাসা নারাগঞ্জ ফতুল্লার পাগলা নয়ামাটি) এলাকার মৃত শামসুল ফকিরের ছেলে সিরাজ ফকির (৪৩) এবং পলাতক মাদক ব্যবসায়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলার চেংগ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ সানোয়ার (৩৬)।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলার রশিদ, এসআই ফারুকুজ্জামান ও সঙ্গীয় ফোর্স উক্ত স্থান থেকে প্লাস্টিকের দুটি বস্তায় রাখা ৩ শত বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে। সঙ্গে থাকা অপর একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। দিনাজপুরের হিলি থেকে ফেন্সিডিল নিয়ে এসে ঢাকাতে বিক্রির উদ্দেশ্যে ঐ স্থানে গাড়ীর জন্য তারা অপেক্ষা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের সহ সোমবার সকালে আটককৃত সিরাজ ফকিরকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর পলাতক আসামীকে আটকের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com