বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে নৌকার মনোনয়ন প্রত্যাশী তৌহিবুর রহমান সরকারের গণসংযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬২৮ বার পঠিত

ঘোড়ঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- আসন্ন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌহিবুর রহমান সরকার নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। তিনি উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বিন্যাগাড়ী গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলামের ছেলে। তিনি মঙ্গলবার সকালে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী বাজার, বরাতীপুর, জয়রামপুর, তামাকুপাড়া, সোনামুখী, চৌরিগাছা ও উদয়ধুলে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকার প্রতীকে ভোট চান। গণসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী তৌহিবুর রহমান সরকার বলেন, মানুষের সাথে মিলে মিশে, সুখে-দুঃখে থাকার জন্য তাদের পাশে দাড়িয়েছি। আর তাই এই ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও অবৈধ কর্মকান্ড নির্র্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন বুলাকীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী হতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি তৃণমুলে জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে আমাকে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ীমীলীগের মনোনয়ন থেকে বঞ্চিত হতে হবে না। তিনি আরও বলেন, তিনি ছাড়া যদি প্রধানমন্ত্রী অন্য কাউকে নৌকার প্রতীকে মনোনয়ন দেন তবে দলের সাথে কাজ করতে তিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। কারণ তিনি নৌকার সাথে ছিলেন, নৌকার সাথে আছেন এবং নৌকার সাথেই জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে চান।গণসংযোগ কালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com