বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

চতরা ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি গহনা-নগদ টাকা লুট

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত
 সংবাদদাতা।-  রংপুরের পীরগঞ্জে এক ব্যবসায়ীর হাত-মুখ বেঁধে বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে আতিয়ার রহমান ও তার স্ত্রী চম্পা বেগম জখম হয়েছেন।
ঘটনাটি উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের পার্শে আতিয়ার রহমানের বাড়িতে ঘটেছে বলে জানা গেছে।
জানাযায়, ৬ থেকে ৭ জন অস্ত্রধারী ডাকাত বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢুকে স্বামী -স্ত্রীকে জিম্মি করে  স্বর্ণালঙ্কার, নগত লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
গত ভোর রাতে রবিবার (২৪ ডিসেম্বর )  ৪টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের অতিয়ার রহমান বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে   ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।
বাড়ির মালিক আতিয়ার রহমান জানান, রাত ৪টার দিকে ৬ থেকে ৭ জন ডাকাত বাড়ীর প্রধান গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে দরজা ভেঙ্গে প্রবেশ করে। প্রথমে তারা আমার মুখে পিস্তল ঠেকিয়ে শরীরে লাথি ও রাম-দা, ছুরি দিয়ে আঘাত করে। এতে আমি গুরুতর জখম হই। চিৎকার শুনে আমার স্ত্রী ডাকাতদের হাতে রাম দা দেখতে পান। এসময় ডাকাতরা  বাড়ির দুজনকে বেঁধে ফেলে মোবাইলগুলো নিয়ে নেয়। অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে আলমারিতে থাকা  নগদ টাকা ও সোনার গহনা লুট করে।
তিনি আরও জানান, ডাকাতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। মুখে কাপড় বাঁধা ছিল। সমস্ত বাড়ি তছনছ করেছে তারা। ডাকাতরা সবাই যুবক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com