বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন  তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৮৮ বার পঠিত
রুবেল ইসলাম।- চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ৮.৪ ডিগ্রি।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা তাপমাত্রা ৮.৪ ডিগ্রি।
 উত্তরের জেলা গাইবান্ধায় তাপমাত্রা নেমেছে এক অঙ্কের ঘরে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় গাইবান্ধা জেলার তাপমাত্রা রেকর্ড করা করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চলতি শীত মৌসুমে এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টা আগেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।শীতে জবুথবু ও অসহায় হয়ে পড়েছে মানুষ।
বৃহস্পতিবর (২৫ জানুয়ারি) সন্ধ্যার আগেই অনেকটা জনশূন্য হয়ে পড়ছে জেলার প্রধান রাস্তাঘাট।এদিকে, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহর প্রভাব পড়ছে কৃষিতে। চলতি মৌসুমের ইরি-বোরোর বীজতলা লালবর্ণ ধারণসহ নষ্ট হয়ে যাচ্ছে। নানা রোগ বালাইয়ের শিকার হচ্ছে আলু, সরিষাসহ রবিশস্যয়। শীত দীর্ঘায়িত হলে ফসলের আরও ক্ষতির শঙ্কা করছেন চাষিরা।রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, গাইবান্ধা জেলার তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যা চলতি মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরাঞ্চলের সব জেলার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com