বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জমির দাবিতে  স্বামীর মরদেহ দাফনে বাধা স্ত্রীর

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩৭ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জেলার  গোবিন্দগঞ্জ উপজেলায় ১০ শতাংশ জমির দাবিতে দিনভর মৃত স্বামীর মরদেহ দাফন আটকে রাখার অভিযোগ উঠেছে স্ত্রী মমতাজ বেগমের (৭০) বিরুদ্ধে। তাকে বঞ্চিত করে তৃতীয় স্ত্রীর নামে দুই বিঘা জমি লিখে দেওয়ার ক্ষোভে  ১০ শতক জমির দাবিতে দাফনে বাধা দেন বলে দাবি মমতাজ বেগমের।
এ ঘটনা ঘটে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি গ্রামে ।
সোমবার (১০ জুন) রাতে গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুর রশিদের তিনজন স্ত্রী রয়েছেন। তার মধ্যে প্রথম স্ত্রী হেনা বেগমের এক ছেলে, দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের (৬৫) এক মেয়ে ও দুই ছেলে এবং তৃতীয় স্ত্রী রশিদা বেগমের (৪৫)  মেয়ে রয়েছে দুইজন।
আব্দুর রশিদ প্রথম স্ত্রীর ছেলেকে এক লাখ টাকা, দ্বিতীয় স্ত্রীর ছেলেদ্বয়কে বাড়ির ভিটা ও তৃতীয় স্ত্রী ও তার মেয়েদের ৬৪ শতাংশ জমি লিখে দেন।
শনিবার (৮ জুন) মধ্যরাতে অসুস্থজনিত কারণে আব্দুর রশিদ মারা যান। এর পর মমতাজ বেগম ও তার মেয়ে ১০ শতক জমির দাবি করে মরদেহ দাফনে বাধা দেন। এ নিয়ে রোববার (৯ জুন) দিনভর কয়েক দফা দরবার করেও বিষয়টি অমীমাংসিত থেকে যায়। একপর্যায়ে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।
গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন জানান, সম্পদ নিয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত মরদেহ দাফনের কাজ বন্ধ ছিল। পরে থানা ও প্রশাসনের মধ্যস্থতায় মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com