বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জহির খাঁন পরপর দুইবার চেম্বারের পরিচালক নির্বাচিত : দিনাজপুর শহর আওয়ামী লীগের অভিনন্দন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) সালের নির্বাচনে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির খাঁন পরপর দুইবার পরিচালক নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু। এক অভিনন্দন বার্তায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) সালের নির্বাচনে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির খাঁনসহ সকল নির্বাচিত পরিচালকদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যৌথ বিবৃতিতে তারা বলেন, দিনাজপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচিত সদস্যরা জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। প্রসঙ্গত, গত ১২ জুন শনিবার অনুষ্ঠিত দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ১৮টি পদের মধ্যে রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম পরিষদ ১৫টি পদে ও রফিকুল ইসলাম পরিষদ ৩টি পদে বিজয় লাভ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com