মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

জাতিসংঘে ট্রাম্পের বিরুদ্ধে চীনের অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৩ বার পঠিত

জাতিসংঘে চীন অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছে। গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। করোনা মহামারি নিয়ে বেইজিংকে আক্রমণ করে জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্পের বক্তব্যের জেরে ওই অভিযোগ করেন চীনা রাষ্ট্রদূত। তথ্য এমফপির।রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় করোনার বিরুদ্ধে সত্যিকার অর্থেই কঠিন লড়াই করছে, তখন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে। ঝাং জুন বলেন, তিনি জোর দিয়ে বলতে চান যে যুক্তরাষ্ট্রের কথাবার্তা জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ নয়।সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় ট্রাম্প করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে অভিহিত করেন।বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করেন ট্রাম্প। এ জন্য তিনি চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের প্রতি আহ্বান জানান।গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃত মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। আর সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬৮ লাখের বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com