মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

বজ্রকথা  প্রতিবেদক।-  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পীরগঞ্জে।উপজেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান আনিসের নেতৃত্বে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম।দিনব্যাপী এ আয়োজনে বক্তারা দলের ইতিহাস, সংগ্রাম ও আদর্শ তুলে ধরেন এবং আগামী দিনের আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সম্মানিত আহবায়ক সাইফুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন— যুবদল হচ্ছে বিএনপির অগ্রণী শক্তি, যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবসময় সামনের সারিতে থাকে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকারি অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন,সিনিয়র সহ-সভাপতি মুস্তাফিজার রহমান সেলিম,সেচ্ছাসেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু,এবং ছাত্রদলের আহবায়ক মুস্তাফিজুর রহমান মিলু।বক্তারা বলেন— যুবদল বিএনপির প্রাণশক্তি।ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল সবসময় সামনে ছিল, ভবিষ্যতেও থাকবে।তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে। অনুষ্ঠানে উপজেলার ১৫টি ইউনিয়নের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তরুণদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। বক্তব্য, স্লোগান ও ঐক্যের বার্তায় প্রতিধ্বনিত হয়েছে “বাংলাদেশ আমার অহংকার”—এই শ্লোগান।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ বছরের পথচলা—সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের প্রতীক হিসেবে আজও অনুপ্রেরণা জোগাচ্ছে দেশের তরুণ প্রজন্মকে।দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদল থাকবে অগ্রভাগে—এই প্রত্যয় নিয়েই শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com