বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সঙ্গীত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।– আজ ৩০ এপ্রিল/২৪ খ্রি: মঙ্গলবার  রংপুরের পীরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সঙ্গীত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ অডিটরীয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মু: মাহমুদ হোসেন মন্ডল।

প্রতিযোগীতার বিষয় ছিল, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত( ভাওয়াইয়া ,ভাটিয়ালী,পল্লীগীতি, লালনগীতি), জারী(দলীয়), নৃত্য (উচ্চাঙ্গ) ও লোক নৃত্য ।

আজ ক, খ ,গ,ঘ এই চারটি বিভাগের মধ্যে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সংগীত বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, সুলতান আহমেদ সোনা, রুম্মানা  আক্তার রুনী ও বাবু নিতাই চন্দ্র সরকার।

এই প্রতিযোগীতায় দেশাত্ববোধক গানে প্রথম হয়েছে ক বিভাগ থেকে হৃদীমা  সরকার, খ বিভাগে মৃন্ময় মহন্ত অমৃতা ,গ বিভাগে ইয়াছিরা মুমতাহীনা আলফি। রবীন্দ্র সঙ্গীতে ক বিভাগ থেকে প্রথম হয়েছে, শ্রেয়া রাণী, খ বিভাগ থেকে মৃন্ময় মহন্ত অমৃতা, গ বিভাগ থেকে সীমা সরেন। নজরুণ সঙ্গীতে ক বিভাগ থেকে প্রথম হয়েছে, তাসনিয়া ইবনাত মোহনা, খ  বিভাগে  প্রথম হয়েছে কাব্যিতা রাই রসময়, গ বিভাগে প্রথম হয়েছে সীমা সরেন। লোক সঙ্গীত ক বিভাগে প্রথম হয়েছে হৃদীমা সরকার, খ বিভাগ থেকে প্রথম হয়েছে কাব্যিতা রাই রসময়, লোক সঙ্গীত গ বিভাগে প্রথম হয়েছে ইয়াছিরা মুমতাহীনা আলফি। উচ্চাঙ্গ সংগীতে খ বিভাগ থেকে প্রথম হয়েছে  কাব্যিতা রাই রসময়। দলভিত্তিক জারী গানে প্রথম হয়েছে মোহনা ও তার দল।

এই প্রতিযোগীতায় লোক নৃত্যে  ক বিভাগে প্রথম হয়েছে, মারিয়া মিনহাজ চৈতি, গ বিভাগ  থেকে লোক নৃত্যে প্রথম হয়েছে, উম্মে হানী তানিয়া আকতার, গ বিভাগে উচ্চাঙ্গ নৃত্যে প্রথম হয়েছে পলাশ রায় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com