বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র স্মরণে রংপুরে শোক সভা ও দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৬০ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় পাটির্র মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসু’র সাবেক জিএস প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র স্বরণে রংপুর নগরীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জাতীয় পার্টি কেদ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় পাটি কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য হাসানুজ্জামান নাজিম, রংপুর মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন শান্তি, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক ফারুক হোসেন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামিম সিদ্দিকী, জাতীয় শ্রমিক পার্টি রংপুর জেলার সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। এসময় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও জেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোক সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com