বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জাতীয় পার্টির মহাসচিব বাবলু‘র সুস্থ্যতা কামনায় শ্রমিক পার্টি‘র দো‘আ মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি।- জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বাদ মাগরিব পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু‘র সুস্থতা কামনায় জাতীয় শ্রমিক পার্টি‘র উদ্যোগে এক দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ শান্ত এর পরিচালনায় উক্ত দো‘আ মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এডভোকেট মো: রেজাউল ইসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড.মো: নুরুল আজহার, হারুন অর রশিদ, ১নং ভাইস চেয়ারম্যান মো: আরিফুর রহমান খান, ১নং যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম-মহাসচিব মো: বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মো: জহিরুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান মিরু, মো: আখতার হোসেন দেওয়ান, এমএ সোবহান, আজহারুল ইসলাম সরকার, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক।এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য- মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, সদস্য-লোকমান ভুইয়া রাজু, জিয়াউর রহমান বিপুল, জায়েদুল ইসলাম জাহিদ, এড. এমদাদুল হক, পিয়ারুল হক হিমেল, জাতীয় শ্রমিক পার্টির কাজী মেফতাহ উদ্দিন জসিম, তসলিম উদ্দিন সাগর, আবু তাহের, এমদাদুল ইসলাম রনি, আব্দুল লতিফ মিয়া, আঞ্জু আক্তার, সাহিদ সরদার, মোঃ আলমগীর, মোঃ মিন্টু,মোঃ ওয়ালী,পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব জাকির হোসেন, জাতীয় মটর শ্রমিক পার্টির নেতা মেহেদী হাসান শিপন, আব্দুর রহিম প্রমুখ। দো‘আ ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মো: নিজাম উদ্দিন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com