বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জাতীয় পার্টির সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেশে সুশাসন নেই- জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৫২ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশে মানুষ পরিবর্তন চাচ্ছে।তিনি বলেন, এরশাদ সরকারের পর মানুষ মুদ্রার এপিঠ-ওপিঠ দেখেছে। তারা অচল মুদ্রা বাদ দিয়ে নতুন মুদ্রা আনার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিকেলে রংপুর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেশে সুশাসন নেই। সুশাসনের অভাবে মানুষ নির্যাতিত, নিঃস্পেষিত হচ্ছে। আইনের শাসন ও প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না। তাই ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারছি না।

জিএম কাদের আরও বলেন, রংপুরের মাটি ও মানুষের নেতা হিসেবে মোস্তফা প্রমাণিত হয়েছে। তাই আগামী নির্বাচনে বর্তমান মেয়র মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। সকলের প্রতি আমার নির্দেশ যে যেখানে থাকবেন সমস্ত ভেদাভেদ ভ‚লে গিয়ে মোস্তফার জন্য কাজ করবেন। তিনি নির্বাচনে কারচুপি করা হলে আমরা বরদাস্ত করবো না। কোন রকম ছাড় দিবো না। জাতীয় পার্টি তার সর্বোচ্চ শক্তি দিয়ে ন্যায় ছিনিয়ে আনবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে তা কঠিন হাতে প্রতিহত করবো বলে আমরা শপথ নিলাম। এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা জিএম কাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন।

কর্মীসভায় উপস্থিত ছিলেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি শাহানারা বেগম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নুরে আলম যাদু, রংপুর সদর উপজেলা সভাপতি মাসুদার রহমান মিলন, সাধারণ সম্পাদক কাজলী বেগম, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছোট, মহানগর যুবসংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন শান্তি কাদেরী, জেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম, মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com