বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জিয়ার নাম পরিবর্তনের প্রতিবাদে রংপুরে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- পুরান ঢাকার বংশাল মোগলটুলী এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পুরানা মোঘলটুলী উচ্চ বিদ্যালয় করার প্রতিবাদে ও পুনরায় নাম পুর্নবহালের দাবিতে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে রংপুর মহানগর ছাত্রদল।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে সকালে জড়ো হন নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে আসতেই পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় দলীয় কার্যালয়ে সমাবেশ করে।
মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, কারমাইকেল কলেজের ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রবি, মাহিগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক জুনায়েদ চৌধুরী প্রমুখ। বিক্ষোভ সমাবেশে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তরা বলেন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশেনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ শে মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে স¤প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলী উচ্চ বিদ্যালয় করা হয়েছে। বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com