বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সচিবের  রড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি পরিদর্শন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৫১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।- দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড পরিদর্শন করলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম। বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ জুলাই) দুই দিন পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) পরিদর্শন করেন তিনি।

এ সময়ে তিনি বিসিএমসিএল (কয়লা খনি) এর কয়লা উৎপাদন সংক্রান্ত সার্বিক বিষয় অবহিত হন। পরিদর্শন কালে তিনি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও চীনা ঠিকাদার এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কয়লা খনির বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় কোম্পানির পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং একটি সফেদা গাছের চারা রোপণ করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এর সাথে ছিলেন কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com